মাসুদ হোসেন, চাঁদপুর প্রতিনিধিঃ “মাতৃদুগ্ধপান টেকসই করতে আসুন ঐক্যবদ্ধ হই” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় চাঁদপুরেও পালিত হয়েছে বিশ্ব মাতৃ দুগ্ধ সপ্তাহ ২০১৭। রবিবার (৬ আগষ্ট) চাঁদপুর সদর উপজেলার দাসেরগাঁও কমিউনিটি ক্লিনিক এ উদযাপিত হয়েছে এই দিবসটি। প্রতি বছর ১-৭ আগষ্ট দিবসটি পালন করে থাকেন বিভিন্ন প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় দাসেরগাঁও কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে দিবসটি উপলক্ষে রোববার দুপুরে ক্লিনিকের সভা কক্ষে আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। সভায় ক্লিনিকের কোষাধ্যক্ষ জনাব আলহাজ্ব মো: শফিকুর রহমান ঢালীর সভাপতিত্তে ও সিএইচসিপি তাহমিনা আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন- ৪নং শাহমাহমুদপুর ইউপি সদস্য আনোয়ার হোসেন খোকা পাটওয়ারী,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পারুল বেগম,চাঁদপুর রেলওয়ে ষ্টেশন মাস্টার মো: শাহাজান মিয়া,সমাজ সেবক ফারুক হাজী,অহিদুল ইসলাম,বিল্লাল হাজী,মাসুদ হোসেন,বুশরা আক্তার,ফাতেমা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। এছাড়াও ক্লিনিকের স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আগত মায়েদের উদ্দেশ্যে বলেন- মায়ের দুধ শিশুর জন্য সুস্থ্য খাবার, আপনার শিশুকে এই শ্রেষ্ঠ নিয়ামত থেকে বঞ্চিত করবেন না। এবং কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) তাহমিনা আক্তার সকল মায়েদের শিশুকে মায়ের দুগ্ধপান সম্পর্কে গুরুত্বপূর্ণ উপদেশ প্রদান করে থাকেন। জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের দাসেরগাঁও কমিউনিটি ক্লিনিক বিভিন্নভাবে জনগনকে সেবা দিয়ে আসছেন। এই ক্লিনিকটি বেশ সুনামের সাথে এবং এলাকার মানুষের মন জয় করে সততার সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করে এসেছেন। তারা বর্তমান সময়ে ডিজিটাল সেবা প্রদানের লক্ষে রোগীদের সমস্যা সমাধানে অনলাইনের মাধ্যমেও সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাদের ই-মেইল: dashergaoncc@gmail.com ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তাদের “দাসেরগাঁও কমিউনিটি ক্লিনিক” নামে একটি ফ্যান পেজ আছে। এবং মুঠোফোনেও তাৎক্ষনিক সমস্যার সমাধান দেওয়া হয়ে থাকে উক্ত সেবাদানকারী প্রতিষ্ঠানটির কর্তব্যরত চিকিৎসকরা।
উল্লেখ্য: দিবসটি উদযাপনে চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা জনাব ডা: মোঃ শফিকুল ইসলাম কমিউনিটি ক্লিনিকের পরিচালনা কমিটি ও আগত অতিথিদের সবাইকে ধন্যবাদ জানান।