মোঃ রুহুল আমীন, আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইতে স্কাউটস এর আঞ্চলিক পর্যায়ে শাপলা কাব ও প্রেসিডেন্ট
অ্যাওয়ার্ড মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল সাড়ে ১০টায় আহসানউল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এ
মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। আত্রাই উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান হতে কাব
শাখায় ২১৯ জন ও স্কাউটস শাখায় ৫৭জন অংশ গ্রহণ করে ।
এসময় আঞ্চলিক পর্যায় মোঃ আঃ কাইউম এএলটির নেতৃত্ব ১১জন পরীক্ষক এ
মূল্যায়ন পরীক্ষায় উপস্থিত ছিলেন। এ সময় রফিকুল ইসলাম আইআর এম আব্দুল
মুকিত,জিল্লুর রহমান, তারেক মোঃ মাহাববু উল আলম,সালেক উদ্দিন, রুহুল
আমীন প্রমুখ।
এ ব্যাপারে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমান বলেন
আত্রাই উপজেলা স্কাউটস এর সাফল্য উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে। তিনি আরো
বলেন গত বছর কাব শাখায ২১জন ছেলে মেয়ে শাপলা অ্যাওয়ার্ড পেয়ে
প্রধানমন্ত্রী হাত পুরস্কার গ্রহণ করবে। যা বাংলাদেশের ইতিহাসে বিরল।