সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির উদ্যোগে বৃক্ষ রোপন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৫ আগস্ট, ২০১৭
  • ২০৬ বার পড়া হয়েছে

 

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নগর জীবনে যান্ত্রিকতা ও জলবায়ুর পরিবর্তনের প্রভাব তো রয়েছেই, তার ওপর
মাবনপ্রেম, প্রকৃতিপ্রেম ও পশুপাখির প্রতি প্রেমের অভাবের কিছুটা লাঘব
করতে দীর্ঘদিন ধরে উদ্যোগী হয়েছেন পরিবেশবাদী সংগঠন চলনবিল
জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।
শুক্রবার সকালে নাটোরের সিংড়ায় অর্ধ শতাধিক আম, জাম, ডাব, নিম,
হরতকি সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন। এসময়
উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল
আহসান, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক
আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক ও সাংবাদিক সাইফুল ইসলাম, সাংগঠনিক
সম্পাদক হারুন অর রশিদ, প্রচার সম্পাদক আলহাজ্ব মহসিন আলম, পরিবেশ কর্মী ও
সাংবাদিক শারফুল ইসলাম খোকন, তাইফুর রহমান তাইফ, কুরবান আলী, সাবেক
নৌ সার্জেন আবু বক্কর, রওশন হাবীব, মিজানুর রহমান, আল কালাম প্রমূখ।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল
ইসলাম বলেন, চলনবিলের প্রাকৃতিক সৌন্দর্য্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং
পাখিদের বাঁচাতে উদ্যোগ নিয়েছে সংগঠনটি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451