বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফুলবাড়ীয়ায় সাজাপ্রাপ্ত আসামী ও ইয়াবা ব্যবসায়ীসহ গ্রেফতার- ৯

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭
  • ৩২৭ বার পড়া হয়েছে

 

মোঃ হাবিবুল্লাহ হাবিব, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের
উপজেলায় সোমবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও ইয়াবা
ব্যবসায়ীসহ ৯ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো
সাজাপ্রাপ্ত আসামী জালাল উদ্দিন (৪২), ইয়াবা ব্যবসায়ী ইমরান (২২) ও রফিকুল (৩২),
জুয়ার আসর থেকে ৩ জুয়াড়ি সাবেক ইউ,পি সদস্য আঃ খালেক (৪৫), নুরুল ইসলাম
(৫০) ও আল আমিন এবং গাজা ব্যবসায়ী নেকবর আলী (৪০) সহ অন্যান্য মামলার ওয়ারেন্টভুক্ত
৯ জনকে পুলিশ গ্রেফতার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাঙ্গামাটিয়া ইউনিয়নের হাতিলেইট বাবুলের
বাজারে একটি দোকান ঘরের পেছনে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী
নেতাদের ছত্রছায়ায় ও ২নং ওয়ার্ডের ইউ,পি সদস্যদের নেতৃত্বে এ জুয়ার
আসর চলে আসছে। এমন খবরে পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে
উল্লেখিত ব্যক্তিদের গ্রেফতার করে। ফুলবাড়ীয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)
আবুল খায়ের জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় পৃথক
দুটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের কোর্ট হাজতে প্রেরণ করা
হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451