বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তুফান সরকারসহ স্ত্রী-শাশুড়ি ফের রিমান্ডে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭
  • ২৪৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ,

বগুড়ায় ছাত্রীকে ধর্ষণের পর মা-মেয়ের মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় তুফান সরকার, তাঁর স্ত্রী, শাশুড়ি ও এক সহযোগীকে ফের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর মধ্যে বগুড়া শহর শ্রমিক লীগের বহিষ্কার হওয়া আহ্বায়ক তুফান সরকার ও তাঁর সহযোগীর দুই দিনের এবং তুফানের স্ত্রী আশা ও শাশুড়ি রুমির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ আজ বুধবার বিকেলে চার আসামিকে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। আদালতের বিচারক শ্যামসুন্দর রায় তুফান সরকার ও মুন্নার দুদিনের এবং আশা ও রুমির একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

এ ছাড়া মা-মেয়ের মাথা ন্যাড়া করে দেওয়ার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন নাপিত জীবন। পরে তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন আদালত। এ ছাড়া আসামি তুফানের শ্বশুর জাহিদুল, সহযোগী দিপু, আলী আজম ও রূপম এবং গাড়িচালক জিতুকে জেলহাজতে পাঠানো হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামি তুফান সরকার ও তাঁর সহযোগীরা এসএসসি পাস এক ছাত্রীকে ভালো কলেজে ভর্তি করার কথা বলে গত ১৭ জুলাই শহরের নামাজগড় এলাকায় তাঁদের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরে এ ঘটনা কাউকে না জানাতে ভয়ভীতি দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেন। ধর্ষণের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে গত শুক্রবার বিকেলে তুফান সরকারের স্ত্রী আশা ও তাঁর বড় বোন বগুড়া পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর মার্জিয়া আক্তার রুমকিসহ কয়েকজন মিলে ওই ছাত্রী ও তাঁর মাকে বেধড়ক পিটিয়ে মাথা ন্যাড়া করে দেন। তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451