নাটোর জেলা প্রতিনিধি,
শনিবার সন্ধায় নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া বাজারে আমেনা
সেনিটারী ও হার্ডওয়ারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১২ লিটার
বিশাক্ত স্পিরিট উদ্ধার করা হয়। এসময় আমেনা সেনিটারী ও হার্ডওয়ারে
ম্যানেজার বেলাল (২৭) কে আটক করা হয়।
লাইসেন্স বিহিন উন্মুক্ত বাজারে স্পিরিট বিক্রয়ের অপরাধে আমেনা
সেনেটারীকে ৬ হাজার টাকা ও অনাদায়ে ১৫ দিনের দণ্ডাদেশ প্রদান করেন
নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডলের আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট
জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ লিটার বিশাক্ত
স্পিরিট বিক্রয়রে অপরাধে আমেনা সেনিটেশন কে ৬ হাজার টাকা অনাদয়ে
১৫দিনের কারাদণ্ডদেশ প্রদান করা হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনির সদস্য
উপস্থিত ছিলেন।