বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সড়ক দুর্ঘটনায় পাবিপ্রবির ডিন নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৯ জুলাই, ২০১৭
  • ১৯৫ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্ক,

সড়ক দুর্ঘটনায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ডিন রাশেদ কবির (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন।

গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের উপজেলার চাকলা এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, রাতে ঢাকা থেকে সরকার ট্রাভেলসের একটি বাসে করে পাবনায় যাচ্ছিলেন রাশেদ কবির। বেড়া উপজেলার চাকলা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের একটি সেতুর নিচে খাদে পড়ে যায়। এতে অন্তত ১০ জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাশেদ কবিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পরপরই পালিয়ে যায় বাসের চালক, চালকের সহকারী ও সুপারভাইজার।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই বেড়া থানায় ছুটে যান নিহত রাশেদ কবিরের স্ত্রী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির জয়, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. এম আব্দুল আলীমসহ অন্যান্য শিক্ষকরা। তাঁর মৃত্যুর খবরে স্বজন, বিশ্ববিদ্যালয়ের সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত রাশেদ কবিরের বাসা ঢাকার আরামবাগে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451