শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জ সদরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৪ জুলাই, ২০১৭
  • ২০৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তার নাম কাজী মাহাবুব (৫০)।গোপালগঞ্জ সদরে গেলো ১৫ জুলাই রাত ৯টার দিকে তাকে কুপিয়ে আহত করার পর রোববার রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাহবুবের বাড়ি জেলা শহরের পাবলিক হল রোডে। তিনি গোপালগঞ্জ সদর সাব রেজিস্ট্রার অফিসের স্ট্যাম্প ভেন্ডার ছিলেন।জানা যায়, কাজী মাহবুবের মেয়ে বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আকাশ নামে এক বখাটে প্রায়ই তাকে উত্ত্যক্ত করতেন। এ বিষয়ে মাহবুব তাকে কয়েকবার নিষেধ করলেও তা না শুনে আরো বেশি উত্ত্যক্ত করতে থাকেন বখাটে আকাশ। পরে মাহবুবের অভিযোগে পুলিশ আকাশকে ধরে নিয়ে যায়। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। এরপর ১৫ জুলাই রাতে আকাশসহ কয়েকজন সন্ত্রাসী মাহবুবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তিনি মারা যান।গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। তবে এখনও কেউ থানায় অভিযোগ করেনি। তিনি আরো জানান, মরদেহ সোমবার ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451