সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শৈলকুপায় বজ্রপাতে নিহত ২, আহত ১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২২ জুলাই, ২০১৭
  • ১৭৬ বার পড়া হয়েছে

 

মোস্তাফিজুর রহমান উজ্জল,ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হরিহরা গ্রামে ২১ জুলাই শুক্রবার সকালে
বজ্রপাতে দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হন একজন। সকাল ৯টার দিকে
মাঠে পাট জাগ দিতে গিয়ে এরা বজ্রপাতে মৃত্যুর শিকার হন। নিহতরা হলেন
হরিহরা গ্রামের ইয়াকুব হোসেনের ছেরে রতন মোল্লা ও একই গ্রামের মুনছুর
ব্যাপারীর ছেলে ওয়ায়েজ উদ্দীন ব্যাপারী। আহত হন ওয়ায়েজ উদ্দীনের ছেলে আকিদুল
ইসলাম। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডাঃ আতিকুর রহমান জানান,
শুক্রবার সকালে মাঠে পাট জাগ দিতে যান রতন মোল্লা, ওয়ায়েজ উদ্দীন ও আকিদুল
ইসলাম। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ওয়ায়েজ উদ্দীনের মৃত্যু হয়। এরপর
হাসপাতালে নিয়ে আসার পর রতন মোল্লার মৃত্যুঘটে। বজ্রপাতে আহত
আকিদুলকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে
পাঠানো হয়েছে বলে ডাঃ আতিকুর রহমান জানান। বিষয়টি নিয়ে শৈলকুপা
থানার ওসি আলমগীর হোসেন জানান, তিনি বজ্রপাতে দুই জনের মৃত্যুর খবর
শুনেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451