মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি,
নাটোরের লালপুর উপজেলার শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের মাঝে পুরস্কার
বিতরণ করা হয়। উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে ও দি একমি ল্যাবঃ
লিঃ এর সহযোগিতায় মুক্তিযোদ্ধা ও সাধারণ জ্ঞন বিষয়ক প্রতিযোগিতায়
(মোট ৩ টি) ক্যাটাগরিতে এ পুরুস্কার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণী
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত
ছিলেন উপজেলা কৃষি অফিসার হাবিবুল ইসলাম খাঁন, গোপালপুর
ডিগ্রী কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন, দি একমি লিঃ এর স্থানীয়
প্রতিনিধি মানব কুমার দে, শিক্ষক স্বাধীন পাল, শিল্প কলা একাডেমির
শিক্ষক অশোক চট্টপাধ্যায় গোপাল, শিক্ষক ভবেস কুমার প্রমুখ।