নাটোর জেলা প্রতিনিধি,
নাটোরের ইয়াছিনপুর রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় আহত বৃদ্ধ এরশাদ আলী
সরকার (৭০) হাসপাতালে মারা গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে
তিনি দুর্ঘটনার শিকার হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নাটোর সদর
হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এরশাদ আলী
সরকার নাটোর সদর উপজেলার চক মশুরীয়া গ্রামের মৃত এরাদ আলী সরকারের ছেলে।
মালঞ্চি রেলওয়ে স্টেশন মাষ্টার অশোক কুমার চক্রবর্তী জানান, এরশাদ আলী আজ
সকালে মাঠে গরু নিয়ে বের হয়ে রেল লাইন পার হচ্ছিলেন। এ সময় পার্বতীপুর
থেকে ছেড়ে আসা রাজশাহী গামি উত্তরা একসপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে
মারাতœক জখম হন এরশাদ আলী।
এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আরিফুর রহমান জানান, ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর খবর জেনেছেন। তবে
ট্রেনের সাথে ধাক্কার ঘটনা ঘটলেও মৃত্যুর ঘটনাস্থল যেহেতু হাসপাতাল, তাই
সদর থানাই বিষয়টি দেখবেন বলে জানান তিনি।