মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি,
নাটোরের লালপুরে ৬ নং দুয়ারিয়া ইউনিয়নের উদ্যোগে আইন-শৃঙ্খলা
সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ৬ নং দুয়ারিয়া
ইউনিয়নের রামকান্তপুর নামে স্থানে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের
সভাপতিত্বে আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য
রাখেন লালপুর থানার (ওসি) আবু ওবায়েদ প্রমুখ। এছাড়াও সভায় এলাকার
নেতৃস্থানীয় ব্যক্তি ও সুধী জন উপস্থিত ছিলেন।
এসময় মাদকের বিস্তার, জঙ্গীবাদ ও নাশকতা মোকাবেলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত
করেন ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।