সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চলনবিলকে মাছের অভয়াশ্রম গড়ে তুলতে হবে -সাংসদ মো. আব্দুল কুদ্দুস

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০১৭
  • ১৬২ বার পড়া হয়েছে

 

 

মো. আখলাকুজ্জামান, থানা প্রতিনিধি :

নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে এক আলোচনা সভায়

প্রধান অতিথি সাংসদ মো. আব্দুল কুদ্দুস বলেন, গুরুদাসপুর উপজেলা তথা

বৃহত্তর চলনবিলকে মাছের অভয়াশ্রম গড়ে তুলতে হবে। নদ-নদী, খাল-বিল,

ডোবা-নালাকে সোঁতি ও কারেন্টজাল মুক্ত করতে হবে। শুধু পুকুরে নয়

জলাশয়েও মাছ চাষ করার জন্য মাছ চাষী, মৎস্যজীবি সহ সর্বস্তরের মানুষের

প্রতি আহ্বান জানান তিনি।

বুধবার বেলা ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা চত্বরের পুকুরে পোনা

মাছ অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি

স্থানীয় সাংসদ মো. আব্দুল কুদ্দুস। পরে উপজেলা নির্বাহী অফিসার

মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে

আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস

চেয়ারম্যান সাহিদা আক্তার মিতা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা

কেএম আব্দুল হালিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান,

মাছ চাষী মিল্টন উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

‘মাছ চাষে গড়বো দেশ- বদলে দেব বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে

রেখে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ওই র‌্যালী, মৎস্য অবমুক্তকরন ও

আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451