মোঃ রুহুল আমীন, আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য সপ্তাহ উপলক্ষে সকাল
১০টায় সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালী উপজেলা নির্বাহী
অফিসারের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হল রুমে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ একরামুল বারী রঞ্জু।
উপজেলা সহকারী কমিশনার ভূমি জয়া মারীয়া পেরের্#া৩৯;র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতি) আনোয়ারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,উপজেলা
আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত, ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রাং, উপজেলা মৎস্য দপ্তরের মাঠ
সংগঠক লাভলী আক্তার, মাছ চাষী খয়বর রহমান, মৎস্যজীবি জাভেদ আলী প্রমুখ।
পরে আগত অতিথিবৃন্দ উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।