বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জে হেলায় কাঁদছে ১০০ কোটি টাকার স্টেডিয়াম : পড়ে আছে ব্যবহার অনুপযুক্ত অবস্থায়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০১৭
  • ২৩০ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের শেখ কামাল

আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। উদ্বোধন হয়েছে চার

বছর হলো। কিন্তু বর্তমানে অযতেœ পড়ে থাকতে থাকতে

এখন প্রায় ব্যবহার অনুপযুক্ত অবস্থায় ১০৪ কোটি টাকা

ব্যয়ে নির্মিত এই স্টেডিয়ামটি।

২০১৩ সালে উদ্বোধন করা এই স্টেডিয়ামে সব কিছুই

আছে। কিন্তু বর্তমানে অবহেলায় ধীরে ধীরে বাতিলের পথে

জেলা ক্রিকেটের প্রান কেন্দ্রটি। চার বছর হলো

স্টেডিয়ামের বয়স এখনো স্টেডিয়ামে কোন টুর্নামেন্ট

আয়োজন করা হয়নি। খেলা না হওয়ায় আগ্রহ হারাচ্ছে

স্থানীয় ক্রিকেটাররা। উইকেট আর আউট ফিল্ডের অবস্থা

যাচ্ছে তাই। পরিচর্যা করার মত আধুনিক যন্ত্রপাতির অভাব

যেন কিছুতেই কাটছে না।

স্থানীয় ক্রিকেটারদের অভিযোগ, আউট ফিল্ডের বাজে

অবস্থার কারনে অনুশীলন করতেও সমস্যা হচ্ছে অথচ এই

স্টেডিয়ামে কি নেই। ইলেকট্রনিক স্কোর বোর্ড থেকে

শুরু করে উন্নত নিষ্কাশন ব্যবস্থা, ফ্লাডলাইট, প্রায় ২০০

শতাধিক সাংবাদিকের বসার উপযোগী প্রেসবক্স এবং ১৪

হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন গ্যালারি।

কর্তা ব্যক্তিরা বলছেন, এই স্টেডিয়ামের খরচ বহন করতে

হিমশিম খাচ্ছে জেলা ক্রীড়া সংস্থা। স্থানীয় পর্যায়ে

মাঠের পরিচর্যা করার মত আর্থিক ও প্রযুক্তিগত সামর্থ্য

না থাকায় বিসিবি ও জাতীয় ক্রীড়া পরিষদের সাহায্য

চাইলেও কোন লাভ হয়নি। স্থানীয় ক্রীড়া সংস্থা এখন কেন্দ্রের

সাহায্যের অপেক্ষায় আছে। যত দ্রুত সম্ভব মাঠে খেলা

ফেরাতে চায় জেলা ক্রীড়া সংস্থা। কিন্তু মাঠকে স্বরুপে

ফিরিয়ে আনতে বিসিবি ও জাতীয় ক্রীড়া পরিষদের

সুদৃষ্টি কামনা করেছে স্থানীয় ক্রিকেট কর্তারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451