রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নদী ভাঙ্গন ও বন্যা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০১৭
  • ২২৪ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ বন্যা ও ভাঙন কবলিত মানুষকে দ্রুত

পুনর্বাসনসহ পর্যাপ্ত ত্রাণ সামগ্রী সরবরাহ এবং নদী ভাঙন ও বন্যা

সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে বুধবার গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও

সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ মাকর্সবাদী গাইবান্ধা জেলা শাখা এই

বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

মিছিল শেষে শহরের ১নং রেলগেটে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ

আহবায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, সদস্য সচিব মঞ্জুর আলম মিঠু

প্রমুখ। বক্তারা বলেন, সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় প্রতি বছর

হাজার হাজার মানুষ নদী ভাঙনের কবলে পরে সর্বস্ব হারাচ্ছে। হাজার হাজার

বিঘা আবাদী জমি নদীগর্ভে বিলীন হয়ে যায় ও ফসল নষ্ট হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত হয় মৎস চাষীরা। এ অবস্থা থেকে দেশের মানুষকে রক্ষার জন্য নদী

ভাঙন ও বন্যা সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য

সরকারের প্রতি আহবান জানান। নেতৃবৃন্দ অবিলম্বে দুর্গত মানুষদের

পর্যাপ্ত ত্রাণ সামগ্রী সরবরাহ এবং মেডিকেল টিম গঠন করে চিকিৎসা

সেবা নিশ্চিত করার দাবি জানান। তারা নদী ভাঙন ও বন্যা কবলিত মানুষদের

এনজিও এবং ব্যাংক ঋণ মওকুফ করার জন্য সরকারের প্রতি জোর দাবি করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451