সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তালায় সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

সেলিম হায়দার, তালা প্রতিনিধিঃ

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলার

আলোচিত সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা গাজী

মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি

বরখাস্ত হওয়ায় সাধরণ মানুষ মিষ্টি বিতরণ করেছে।

রবিবার (১৬ জুলাই) সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল)

বিধিমালা ১৯৮৫ এর বিধি ১১(১) অনুযায়ী সরকারি

চাকুরি হতে সাময়িক বরখাস্ত করা হয়। তার কর্মস্থল

তালায় সহকারি সেটেলমেন্ট কর্মকর্তা মো: লিয়াকত

আলীকে যোগদান করতে বলা হয়েছে। আজ (মঙ্গলবার)

তিনি তালায় যোগদান করেছেন। অনতিবিলম্বে মো.

লিয়াকত আলী’র কাছে দায়িত্ব বুঝে দেওয়ার জন্য বলা

হয়েছে ওই চিঠিতে।

এদিকে গাজী মনিরুজ্জামান বদলী হওয়ায় সেটেলমেন্ট

এলাকায় মানুষের মাঝে স্বস্তির নিশ্বাস ফিরেছে। মিষ্টি

বিতরণ করেছে স্থানীয়রা। তার বিরুদ্ধে সোচ্চার

এলাকাবাসি।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, গাজী মনিরুজ্জামান

যোগদানের পর থেকে বেপরোয়া ঘুষ বাণিজ্যে নেমে

পড়েন। টাকার বিনিময়ে জমির রায় দেন তিনি। এনিয়ে

তার বিরুদ্ধে সোচ্চার ছিলেন তারা। অভিযোগও দেন

সরকারের বিভিন্ন দপ্তরে। তিনি বিতরণ হওয়ায় তাদের মধ্যে

স্বস্থির নিশ্বাস ফিরেছে।

নতুন যোগদানকারী সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা

মো. লিয়াকত আলী বলেন, তিনি ইতিমধ্যে যোগদান

করেছেন।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেন

সাময়িক বরখাস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন,‘তার

কর্মস্থলে ইতিমধ্যে সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা

মো. লিয়াকত আলী যোগদান করেছেন।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451