মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি,
নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে বখতিয়ার খিলজী কিন্ডার গার্টেন স্কুল
এ্যান্ড মাদ্রাসার উদ্যোগে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ক মতবিনিময় সভা
অনুষ্টিত হয়।
শনিবার বখতিয়ার খিলজী কিন্ডার গর্টেন স্কুল এ্যান্ড মাদ্রাসার সভাপতি আবু
জাফর মোঃ হাসান ঈমাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের সদস্য বদিউর
রহমান বদর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোপালপুর রেলওয়ে জামে মসজিদের
পেশ ইমাম মও. তোফাজ্জল হোসেন, গোপালপুর জেনারেল হাসপাতালের পরিচালক
ডাঃ আব্দুল কুদ্দুস, সাবেক প্রধান শিক্ষক ইলিয়াস আলী, বিশিষ্ট ব্যবসায়ী
আব্দুল জাব্বার প্রমুখ। এসময় অত্র শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী, অভিভাবক ও
স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।