বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তাড়াশে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ১৮৭ বার পড়া হয়েছে

 

সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে তানিয়া খাতুন (২৮) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে

তাড়াশ থানা পুলিশ। শনিবার সকালে উপজেলা সদরের নিমতলা আবাসিক এলাকার

স্বামীর বাড়ি থেকে তার গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত উদ্ধার করে মর্গে পাঠানো

হয়েছে । ওই গৃহবধূ তানিয়া উপজেলা সাব -রেজিষ্টার অফিসের নকল নবিশ মো.

সবুজ আলীর স্ত্রী ও তানভীর আহম্মেদ (২) নামের এক পুত্র সন্তানের মা। তাড়াশ

থানার ওসি মনজুর রহমান গৃহবধূর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার

গভীর রাতে ওই পরিবারের লোকজন থানায় খবর দেয় গৃহবধূ তানিয়া গলায় ওড়না

পেঁছিয়ে আত্মহত্যা করেছেন। পরে শনিবার সকালে পুলিশ বাড়ির একটি ঘড় থেকে

গৃহবধূ তানিয়ার লাশ উদ্ধার করেন। স্থানীয়রা জানান,উপজেলার হামকুড়িয়া গ্রামের

মওলানা আবু সাঈদের মেয়ে তানিয়ার সাথে উপজেলা সদরের শাহরিয়ার রহমানের ছেলে

সবুজের সাথে ৩ বছর পুর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীতে বনিবনা

হচ্ছিল না । গৃহবধূর ভাই বাবলু হোসেন (৪৫) অভিযোগ করেন, তার বোনকে হত্যার

পর লাশ ঝুঁলিয়ে রাখা হয়েছে। এ ঘটনার পর গৃহবধূর স্বামী গা ঢাকাও দিয়েছে। এ

প্রসঙ্গে ওসি মনজুর রহমান আরো বলেন, ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত

হওয়ার জন্য গৃহবধূর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে

পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা

যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451