সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোরের লালপুরে পানি বন্দী ২শতাধিক পরিবার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭
  • ২০২ বার পড়া হয়েছে

 

মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি :

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ২শতাধিক পরিবার পানি বন্দী

হয়ে পরেছে। বুধবার দুপুরে সরোজমিনে গিয়ে দেখা যায়, পানি

নিস্কাশনের ব্যবস্থা না থাকায় গত ১০ দিনের টানা বৃষ্টির পানিতে উপজেলার

ওয়ালিয়া ইউনিয়নের (৪.৫.৬) নং ওয়ার্ডের ওয়ালিয়া পশ্চিম পাড়া, ওয়ালিয়া

মধ্য পাড়া ও পূর্বপাড়া ও সেন্টার পাড়ায় গত ৩ দিন যাবত প্রায় ২শতাধিক

পরিবার পানি বন্দী হয়ে পরেছেন। পানি বন্দী হওয়ায় পরিবারের লোকজন মালামাল

ও গবাদি পশু নিয়ে জনদুর্ভোগ চরমরূপ নিচ্ছে। এছাড়াও ঐ সকল পরিবারের

স্কুল গামী শিক্ষার্থীরা প্রতিদিন পানি উপেক্ষা করে জীবনের ঝুকি নিয়ে

বিদ্যালয়ে যাচ্ছে। এদিকে পানি বন্দী হওয়ায় এলাকায় দেখা দিচ্ছে বিভিন্ন

পানি বাহিত রোগ। পানি বন্দী পরিবারের সদস্য রকু,

মানিক,খালেক,তুফা,কুফা বলেন, গত কয়েক দিনের পানিতে আমাদের ঘরের

মধ্যে পানি ঢুকেছে আমাদের পরিবারের রান্নাসহ সকল কাজ বন্দ হয়ে

পরেছে। তারা আরো বলেন, গত কয়েকে বছর আগে সরকারের পক্ষ থেকে ইউপি

চেয়ারম্যানের মাধ্যমে বিভিন্ন স্থানে পানি নিস্কাশনের জন্য চৌং দেওয়া

ছিলো কিন্তু সে সকল চৌং বা ড্রেন বন্ধ থাকায় পানি ঘরের মধ্যে

ডুকেছে এখোন আকাশে মেঘ কাটেনি এবার বৃষ্টি হলে ঘরের মালামাল সহ

সকল কিছু ডুবে যাবে। তারা বলেন, সংশ্লিষ্ট মহলের মাধ্যমে ড্রেন ও চৌং

সংস্কার ও পূর্নস্থাপনের মাধ্যমে পানি নিস্কাশনের ব্যবস্থা গ্রহন করবেন। যার

মাধ্যমে এলাকার পানিবন্দী জনসাধারন উপকৃত হবে। এ ব্যাপারে ওয়ালিয়া

ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান মাষ্টার বলেন, এই মুহুর্তে সরকারী কোন

অনুদান না থাকায় আমি নিজ উদ্যোগে ইতিমধ্যে ধুপইল হলদার পাড়া,

ওয়ালিয়া পূর্ব পাড়ায় তৎক্ষনিক ব্যবস্থা হিসেবে পাইপের মাধ্যমে পানি

নিস্কাশনের ব্যবস্থা করেছি, আর যে সকল স্থানে পানি বন্দী আছে খুব অল্প

সময়ের মধ্যে তা নিস্কাশনের ব্যবস্থা করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451