গুরুদাসপুর প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর উপজেলার আত্রাই নদীসহ চলনবিলে অবৈধভাবে সোঁতিজাল ও
কারেন্ট জাল ব্যবহারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন ইউএনও মোহাম্মদ মনির হোসেন।
বুধবার বেলা ১২টার দিকে উপজেলার আইন শৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে ইউএনও
মোহাম্মদ মনির হোসেন বলেন, এলাকার চিহ্নিত কিছুলোক প্রতিবছর উপজেলার
বিভিন্ন নদীর উৎসমুখে সোঁতিজাল ও কারেন্ট জাল দিয়ে অন্তত ১০ কোটি টাকার
পোনা মাছ নিধন করে। অথচ ওই মাছগুলো বড় হওয়ার সুযোগ পেলে আমিষের ঘাটতি
পূরণসহ এলাকার মানুষ তথা দেশ উপকৃত হতো। সোঁতি ও কারেন্ট জাল ব্যবহারে নানা
প্রজাতির দেশি ও সুস্বাদু মাছ ধ্বংস হচ্ছে। চলনবিলকে মাছের নিরাপদ অভয়াশ্রম গড়ে
তুলতে সভায় অন্যদের মধ্যে সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল হালিম, কৃষি
কর্মকর্তা আব্দুল করিম, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, ওসি (তদন্ত) তারিকুল
ইসলাম, সাংবাদিক আলী আক্ধসঢ়;কাছ প্রমুখ বক্তব্য রাখেন।