রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত রোগ, সব চিকিৎসকের ছুটি বাতিল ও স্কুল বন্ধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭
  • ২৯০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত রোগে ৯ শিশুর মৃত্যুর ঘটনায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থানীয় শিশুদের স্কুলে না পাঠানোর নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। একইসঙ্গে সব চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে।বুধবার চট্টগ্রামের সিভিল সার্জন ড. আজিজুর রহমান সিদ্দিকী আরটিভি অনলাইনকে জানান, যেহেতু এখনো রোগটির কারণ জানা সম্ভব হয়নি তাই এ নির্দেশনা জানানো হয়েছে।

গেলো ৪ দিনে সোনাইছড়ি ইউনিয়নের দুর্গম এলাকা বারো আউলিয়ার ত্রিপুরাপাড়ায় অজ্ঞাত রোগে মোট ৯ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো হাসপাতালে ভর্তি রয়েছে আরো ৪৬ জন।

তাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।সিভিল সার্জন জানান, ফৌজদারহাট বাংলাদেশ ইন্সটিটিউট ফর ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিক্যালে রোগীদের ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু’ জনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি বলেন, দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় বৃহস্পতিবার সকালে অজ্ঞাত এ রোগের কারণ ও ধরণ সম্পর্কে জানতে ঢাকা থেকে আসা আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) টিম ত্রিপুরাপাড়ায় যাবে।

এরই মধ্যে আক্রান্ত রোগীদের থেকে অসুস্থতার লক্ষণ হিসেবে বিভিন্ন উপাত্ত সংগ্রহ করা হয়েছে।এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিসহ একটি টিম এরইমধ্যে ওই এলাকা পরিদর্শন করেছে।

এছাড়া সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেছেন। তারা অসুস্থদের দ্রুত হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451