শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুরুদাসপুরে ৮৯ পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১২ জুলাই, ২০১৭
  • ২১৩ বার পড়া হয়েছে

 

 

মো. আখলাকুজ্জামান, গুরুদাসপুর প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুর উপজেলার নারায়নপুর গ্রামে বিশেষ বরাদ্দের আওতায় ৮৯ পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগের

উদ্বোধন করা হয়েছে।

বিয়াঘাট ইউপি চেয়ারম্যান প্রভাষক মোজাম্মেল হকের সভাপতিত্বে সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় উপজেলার

নারায়নপুর গ্রামের আবুল হোসেনের বাড়ির আঙ্গিনায় অনুষ্টিত এক আলোচনা শেষে বিদ্যুতের সুইচ টিপে

ওই সংযোগের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মো. আব্দুল কুদ্দুস। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বর্তমান

সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের বর্ণনা দিয়ে বলেন, শেখ হাসিনার সরকার বাংলার প্রতিটি ঘর আলোকিত

করার লক্ষ্যেই বিশেষ বরাদ্দের মাধ্যমে প্রতিটি গ্রামে ¯^-উদ্যোগে বিদ্যুৎ পৌছে দিচ্ছেন। এছাড়াও তিনি

বিদ্যুৎ সংযোগের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করার তীব্র সমালোচনা করেন এবং ওইসব চাঁদাবাজদের বিরুদ্ধে

আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

অনুষ্টানে অন্যদের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান পৌর আ’লীগ সভাপতি মো. জাহিদুল ইসলাম ও সাধারণ

সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451