বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সোনালী ব্যাংক, চাঁদপুর শাখার ৩১ কোটি টাকা নিয়ে উধাও চাঁদপুর ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহীদুর রহমান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০১৭
  • ৩৬০ বার পড়া হয়েছে

মাসুদ হোসেন : চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি চাঁদপুর ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহীদুর রহমান চৌধুরী সোনালী ব্যাংক, চাঁদপুর শাখার ৩১ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে। এ নিয়ে পত্র পত্রিকা ও ফেসবুকে ব্যাপক সমালোচনার ঝড় বইছে। গতকাল শনিবার সোনালী ব্যাংক হেড অফিস থেকে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে । তদন্ত কমিটির প্রধান করা হলেন সোনালী ব্যাংক হেড অফিসের অডিট শাখার সহকারী মহাব্যবস্থাপক মফিজুল ইসলাম ভূইয়া,সদস্য যথাক্রমে সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ ইউনুস ও সদস্য ফেরদেীস আলম খান । আগামী ৫ কার্যদিবসের মধ্যে এ ঘটনা তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে । সোনালী ব্যাংক চাঁদপুর শাখা সূত্রে জানা গেছে,এ ঘটনা এর আগে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে । তখনও ৫ কার্যদিবসের মধ্যে রিপোট দিতে বলা হয়েছিলো । কিন্তু গতকাল এ নিয়ে জাতীয় দৈনিক ও বিভিন্ন একাধিক স্থানীয় পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হলে সোনালী ব্যাংক হেড অফিসের নতুন করে এ তদন্ত কমিটির সময় বাড়ানো হয় । যথাযথভাবে তদন্ত করতে বলা হয়েছে । অপরদিকে জানা গেছে, মেসার্স সী ফুড করপোরেশনের মালিক বিশিষ্ট ব্যবসায়ী জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি চাঁদপুর ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহীদুর রহমান চৌধুরী এখনো আত্ম গোপনে রয়েছে। তার পরিবারের পক্ষ থেকেও কোন বক্তব্য পাওয়া যায়নি । বিশ্বস্তসুত্রে জানা গেছে, শাহীদুর রহমান চৌধুরী স্বপরিবারে আমেরিকা রয়েছেন । অরদিকে জানা গেছে,এ ঘটনায় সোনালী ব্যাংক চাঁদপুর শাখার এবং হেড অফিসের ঋন অনুমোদনকারী অনেক কর্মকর্তা জড়িত । ঋন দেয়ার সময় এবং নবায়নের সময় মোটা অংকের টাকা নিয়ে ব্যাংক কমকর্তারা এ অনিয়ম করেছে ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451