বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুরুদাসপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৫

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৩ জুলাই, ২০১৭
  • ১৮৫ বার পড়া হয়েছে

 

গুরুদাসপুর প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুরে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার নামকস্থানে পাবনা এক্সপ্রেস পরিবহনের

একটি যাত্রীবাহী বাস ও মাটিকাটা ভেকুবাহিত ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত হয়েছেন অন্ততঃ

৫জন। আহতদের স্থানীয় মমতাজ ক্লিনিক ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার নয়াবাজার

এলাকায় বাসটি ওভারটেকিং করার সময় এ দূর্ঘটনা ঘটে। পাবনা এক্সপ্রেসের (ঢাকা মেট্র ব’১৪-৫১৫৬)

বাসটি ঢাকা থেকে পাবনা অভিমুখে এবং ভেকু-ট্রাকটি নাটোর থেকে ঢাকা অভিমুখে যাচ্ছিল।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জি এম সামছুন নুর জানান, পাবনা এক্সপ্রেস পরিবহনের সাথে

বিপরীতগামী মাটিকাটা ভেকুরের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ভেকুর চালক নিহত হয়। তার

নাম জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং

আহতদের চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451