শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

ফুলবাড়ীয়ায় মুক্তিযোদ্ধা সন্তানের বাড়ীতে হামলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২ জুলাই, ২০১৭
  • ৩২৮ বার পড়া হয়েছে

 

মোঃ হাবিবুল্লাহ হাবিব, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের বৈদ্যবাড়ীতে

মুক্তিযোদ্ধা সন্তানের বাড়ী ঘরে হামলা ভাংচুর লুটপাটের ঘটনা ঘটেছে।

হামলাকারীদের প্রকাশ্য হত্যার হুমকিতে ৬ দিন ধরে ঘরবাড়ী ছেড়ে পালিয়ে

বেড়াচ্ছে ১২ সদস্যের পরিবারটি।

উপজেলার বৈদ্যবাড়ী হুগলিপাড়া গ্রামের হযরত আলীর ৭ মেয়ে নিয়ে সুখেই

কাটছিল সংসার। তৃতীয় মেয়ে লাভলী বেগমের নামে ৭ শতাংশ জমি লিখে

দেয়ার পর থেকে কাল হয়ে যায় তার ভাই তারা মিয়া। লাভলী বেগমের স্বামী

বালিয়ান ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলতাব আলী ফকিরের পুত্র

আঃ আজিজ। তারা মিয়া তার স্ত্রী মালেকা খাতুন ছেলে ওয়াসিম তার স্ত্রী

রূপালী বেগমের অত্যাচারের মাত্রা বেড়ে যায় হযরত আলীর সংসারে উপর। ঘরের

সাথে ঘর হওয়ায় সব কিছু মুখ বুজে সহ্য করে হযরত আলী তার ৭ মেয়ে। ৭

মেয়ের মধ্যে ৫ মেয়ে ঢাকায় গার্মেন্টেসে চাকরী করে। শাবানা খাতুন

(১০) হোছনা খাতুন (৮) কে নিয়ে বাড়ীতেই বসবাস করে হযরত আলী। ঈদে

মেয়ে ও তার জামাইরা বাড়ীতে  আসলে ঈদের দিন বিকালে মারপিট করে তারা

মিয়ার স্ত্রী পুত্ররা। ঈদের পরের দিন রাত ৮ টার দিকে তারা মিয়া ১০/১২ জন

ভাড়াটিয়া এনে ঘরবাড়ী ভাংচুর করে নগদ টাকা নিয়ে যায়। এ সময় আহত

হয় হযরত আলীর মেয়ের জামাতা হারুণ অর রশিদ, মেয়ে শাবানা খাতুন (১০) ও

হোসনা খাতুন। ভাড়াটিয়া সন্ত্রাসীদের হুমকিতে ৬ দিন ধরে ঘরবাড়ী ছাড়া

১২ সদস্যের অসহায় পরিবারটি। হযরত আলী জানান,  আমার কোন ছেলে

সন্তান নাই। জমি আছে ২২ শতাংশ। ৭ মেয়ের মধ্যে তৃতীয় মেয়ের নামে ৭

শতাংশ জমি লিখে দেয়ার পর থেকে আমার পরিবারের উপর নানা অত্যাচার করছে

তারা মিয়ারা। বাধা দিতে গেলেই হত্যার হুমকি দেয়। বাড়ীতে গেলে পিটিয়ে

বের করে দেয়। দেশীয় অস্ত্রের ভয় দেখায়। স্ত্রী মারা যাওয়ার পর আমি দুই অবুঝ

সন্তান নিয়ে নিজ বাড়ীতে বসবাস করছি। তারা মিয়া ও তার ভাড়াটিয়াদের

অব্যাহত হত্যার হুমকিতে মানুষের বাড়ীতে বাড়ীতে রাত্রী যাপন করছি।

হযরত আলী মেয়ের জামাতা আঃ আজিজ জানান, আমার পিতা বালিয়ান

ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্দা কমান্ডার ছিলেন। শ্বশুড় আমার স্ত্রীর নামে

জমি লিখে দেয়ার পর শ্বশুড়কে নিয়ে বাড়ীতে বসবাস করছি। জমি লিখে দেয়ার

পর থেকে তাদেরকে ভিটেমাটি থেকে উচ্ছেদের জন্য নানা ষড়যন্ত্র করছে তারা

মিয়া। এবার ঘরবাড়ী ভাংচুর করে লুটপাট করে আমাদেরকে পিটিয়ে ঘরবাড়ী

থেকে বের করে দিয়েছে।

হযরত আলীর মেয়ে লাভলী আকতার জানান, আমরা গার্মেন্টেসে চাকরী করে

কষ্টার্জিত টাকায় বাড়ীঘর করেছি। সেই বাড়ীঘর ভাড়াটিয়া সন্ত্রাসী

দিয়ে ভেঙ্গে ফেলা হয়েছে। নিয়ে গেছে নগদ টাকা স্বর্নালংকার। দুই ছোট

বোন নিয়ে আমার বৃদ্ধ পিতা মানুষের বাড়ী বাড়ী রাত্রী যাপন করছে। আমরা এ

ঘটনার বিচার। নিজের বাড়ীতে শান্তিতে বসবাস করতে চাই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451