সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ থেকে ঃ
সিরাজগঞ্জের তাড়াশে বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রী এক
কিশোরী মারা গেছে। ঘটনাটি ঘটেছে,শুক্রবার রাতে উপজেলার
বারঁ“হাস ইউনিয়নের চক মির্জাপুর গ্রামে।গ্রামবাসীর সুত্রে
জানা গেছে, ওই গ্রামের নুর ইসলামের মেয়ে স্থানীয় বিনোদপুর-
চক মির্জাপুর মাদ্রাসার সপ্তম শ্রেনীর ছাত্রী মোছা.ববিতা
খাতুন (১৩) সন্ধ্যায় নিজ বাড়ীতে প্রকৃতির ডাকে সাড়া দিতে
টয়লেটে গেলে বিষাক্ত সাপ কামড় দেয় । স্থানীয় ভাবে কবিরাজের
মাধ্যমে চিকিৎসা করলে তার অবস্থার অবনতি হয়। পরে গভীর রাতে
মূমুর্ষ অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে
নিয়ে যাবার সময় পথেই ওই মাদ্রাসা ছাত্রী মর্মান্তিক মৃত্য হয়।
বিষয়টি ওই ইউনিয়নের চেয়ারম্যান মোক্তার হোসেন নিশ্চিত
করেছেন।