সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ থেকে ঃ
সিরাজগঞ্জের তাড়াশে ঈদের দিনে শ্বশুড় বাড়িতে দাওয়াত খেতে না যাওয়ায় নব
বিবাহিত জামাইকে শ্বশুড়বাড়ির লোকজন বেদম মারপিট করে গুরুতর আহত করেছেন ।
মূমূর্ষ অবস্থায় আহত জামাইকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা
হয়েছে। ঘটনাটি ঘটেছে, গতকাল মঙ্গলবার উপজেলার সগুনা ইউনিয়নের
সবুজপাড়া গ্রামে। গ্রামবাসী সুত্রে জানা গেছে, সবুজপাড়া গ্রামে মো.
রঞ্জু সরকারের মেয়ে মোছা.রুমা খাতুনের সাথে ঈশ্বরপুর গ্রামের মো. শের
মাহমুদের ছেলে রাশিদুল ইসলাম (২৫)’র ২মাস পুর্বে বিয়ে হয়। বিয়ের পর প্রথম
ঈদে জামাইকে তারা দাওয়াত করেন । কিন্তু জামাই রাশিদুল ইসলাম তাকে যথাযথ
ভাবে দাওয়াত না দেওয়ার অজুহাতে ঈদের দিন শ্বশুড় বাড়িতে দাওয়াত খেতে যাননি।
এতে জামাইয়ের মামা শ্বশুড় নুরুন্নবী , জাহিদুল ইসলাম ও খালু শ্বশুড় আব্দুল মামুন
ক্ষিপ্ত হয়ে বুধবার সকালে জামাইকে সবুজপাড়ার গ্রামের বাড়িতে ডেকে নিয়ে
বেদম মারপিট করেন। এতে নব বিবাহিত জামাই গুরুতর আহত হন । পরে লোকজন
মূমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বিষয়টি
স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সজিব রায় নিশ্চিত করে জানিয়েছেন
তার অবস্থা আশংকাজনক।