মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর ব্যুরো প্রধান :
ঈদ মানে আনান্দ ঈদ মানে খুশি আর মাত্র বাঁকি কয়েকটা দিন তার পরেই
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। ঈদুল ফিতরকে সামনে
রেখে শেষ সময়ে জমে উঠেছে লালপুর উপজেলার ঈদের কেনা কাটা। সকল বয়সী
ক্রেতাদের ভীড়ে মুখরিত দোকানপাট গুলো।এদিকে ঈদের ব্যাস্ততা আর ভীর
বাড়ার আগেই অনেকে ঘুরে দেখছেন বিপনী বিতানগুলো। ঈদের আনন্দ নিজে
এবং পরিবারের সকলের সাথে ভাগা ভাগি করে নিতে সপরিবারে কেনাকাটা
করতে বাজারে ঘুরছেন অনেকেই। এই বছর ঈদকে সামনে রেখে বাজারে ফ্যাশন
ও ডিজাইনেও আসছে বৈচিত্র।
লালপুর, গোপালপুর ও ওয়ালিয়ার দোকানগুলোতে শিশু ও তরুন তরুনীদের জন্য ফ্রক,
জিপসি, লেহেঙ্গা, থ্রিপিস, ফ্লোরটাচ, সিনথেটিক ফ্রক, কিরনমালা,
সাবরিয়া জামা বিক্রয় হচ্ছে। শাড়ীর ক্ষেত্রে রয়েছে গ্যাস সিল্ক, দোতারি
সিল্ক, সিল্ক জামদানী, মিরপুরের লেহেঙ্গা শাড়ী, টাঙ্গাইলের সুতি
কাতান,স্বর্ণ কাতানও বেনারসী কাতান। ছেলেদের জন্য রয়েছে, রাজশাহী
সিল্ক পাঞ্জাবী, ইন্ডিয়া কিউজি পাঞ্জাবী, খদ্দর, সুতি পাঞ্জাবী, সেরওয়ানী,
প্যান্টও শার্টের পিস। জুতোর দোকানেও বেশ ভীড় লক্ষ্য করা যাচ্ছে।
ঈদ বাজারে নতুনত্ত্ব এনেছে লালপুরের সারফিনা ফ্যাশন, গোপালপুরের
মোস্তফা শপিং মল, স্বপ্ন লাইফ, লগইন, লিলি বস্ত্রালয়, ওয়ালিয়ার মুনছের
হাজী মার্কেটের শরিফ এ্যান্ড সোহেল গার্মেন্টস ও আব্দুল হামিদ সুপার
মার্কেটের দোকান গুলো। বিক্রেতারা বলছেন, চাকুরীজীবিরা বোনাস পেলে
বিক্রি আরো বাড়বে।