গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি,
নাটোরের গুরুদাসপুর পৌরসভার ২০১৭-২০১৮ অর্থ বছরের জন্য সাড়ে ১৮
কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহষ্পতিবার বিকাল পৌর
মিলনায়তনে মেয়র শাহনেওয়াজ আলী ওই বাজেট ঘোষণা করেন।
উল্লেখিত, বাজেটে রাজস্ব ও উন্নয়নখাতে আয় ধরা হয়েছে ১৮ কোটি ৬৭
লাখ ৫৫ হাজার ৮৫ টাকা। এবং রাজস্বব ও উন্নয়নখাতে আগত ১৮ লাখ ২০
হাজার ৮৫ হাজার টাকা। সর্বসাকুল্যে বাজেট ধরা হয়েছে ১৮ কোটি ৪৯
লাখ ৩৫ হাজার টাকা।
বাজেট উপস্থাপনা করেন পৌরসভার হিসাবরক্ষন কর্মকর্তা সাঈদ শাহরিয়ার
আব্বাসী স্বপন।এসময় উপস্থিত ছিলেন পৌরসচিব হাফসা শারমীন,
সহকারি প্রকৌশলী মো. সেলিম রেজা, প্রশাসনিক কর্মকর্তা
আমিনুজ্জামান, পৌরকাউন্সিলরসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।