সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় ইসলাম প্রচার সমিতির উদ্যোগে উপজেলার দুঃস্থ ও
অসহায় নওমুসলিমদের মাঝে যাকাত’র অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার
বিকেল ৪টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সিংড়া ইসলাম প্রচার
সমিতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল
কালাম আজাদ তার নিজস্ব তহবিল থেকে ১৫জন দুঃস্থ ও নওমুসলিমদের মাঝে
এই অর্থ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা
কমিটি সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের
সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির
সদস্য মহসিন আলম, সাংবাদিক কুরবান আলী, আবু বক্কর প্রমূখ।