সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া পৌরসভার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
হয়েছে। মঙ্গলবার পৌরসভা হলরুমে মেয়র জান্নাতুল ফেরদৌস এর
সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম,
এসিল্যান্ট মুসফিকুর রহমান, ওসি আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা
কর্মকর্তা আব্দুল মমিন, অধ্যাপক মোজাম্মেল হক কাজল, ডাঃ আব্দুল আহাদ,
প্যানেল মেয়র শফিকুল ইসলাম, পৌর সচিব আব্দুল মতিন প্রমূখ। ইফতার
মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওঃ মোঃ আলী আকবর।