নাচোলে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে এড়াতে নাচোল থানা পুলিশ ৩জনকে আটক করেছে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে,আজ রবিবার দুপুরে নাচোল উপজেলার কসবা ইউপির আনোখাদিঘি গ্রামের বিবাদমান (৭একর ৭৭শতক) পুকুররে মাছ ধরাকে কেন্দ্র করে সাইদুর রহমান ও সোহেল রানা গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষে জড়ালে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আনোখাদিঘি গ্রামের মৃত করিমের ছেলে আয়েশ উদ্দিন(৬৫), হারুন অর রশিদ এর ছেলে টমাস(৩২)ও সেরাজুল ইসলামের ছেলে ইব্রাহিম(৩০)কে আটক করে থানায় নিয়ে আসে। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছির উদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনের স্বার্থে তাদেরকে আটক করা হয়েছে