শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তাড়াশে ক্ষুরারোগে আক্রান্ত হয়ে ৩৫ গরুর মৃত্যু , অসুস্থ শতাধিক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৬ জুন, ২০১৭
  • ১৭২ বার পড়া হয়েছে

সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ থেকে ঃ

তাড়াশে ক্ষুরারোগে আক্রান্ত হয়ে এক গ্রামের ৩৫টি গরু মারা গেছে।

অসুস্থ হয়ে পড়েছে আরও শতাধিক। রোগ থেকে বাঁচাতে অনেকেই গরু

নিয়ে চলে যাচ্ছেন দূরের গ্রামে বা বিক্রয় করে দিচ্ছেন।। ঘটনাটি

ঘটেছে উপজেলার তালম ইউনিয়নের চৌড়া গ্রামে। ওই গ্রামের ক্ষতিগ্রস্থ

জাকির হোসেন, জয়নাল হোসেন ,আব্দুল মতিন, , ময়নাল, আনিছুর রহমান,

আবু হোসেন, ইউছুফ আলী সহ অনেকে বলেন, হঠাৎ গ্রামে ক্ষুরারোগের

প্রাদুর্ভাব দেখা দেয়ার গত ১০ দিনে প্রায় ৩৫টি গরু মারা গেছে। পুরো

গ্রামে আরও প্রায় শতাধিক গরু অসুস্থ হয়ে পড়েছে। রোগ থেকে

বাঁচাতে কেউ কেউ তাদের গরু দূরের আত্মীয় বাড়িতে নিয়ে যাচ্ছেন।

এ প্রসঙ্গে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আবু হানিফ বলেন,

এটি একটি সংক্রামক রোগ। বাংলাদেশে এ রোগের ব্যাপকতা অত্যধিক।

একবার ক্ষুরারোগ হয়ে গেলে আক্রান্ত গরু কে ভ্যাকসিন দেয়া যায় না।

তারপরও ওই গ্রামে আমাদের প্রতিনিধি পাঠিয়ে সারাখন চিকিৎসা দেওয়া

হচ্ছে। এছাড়াও বৃহঃস্পতিবার ঢাকা থেকে চিকিসৎকরা এসে ওই গ্রামে

রোগ আকান্ত গরুকে চিকিসৎা ও গরুর মালিকদের পরামার্শ দিয়ে গেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451