মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি:
বুধবার বিকেলে নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ওয়ালিয়া
ইউপি’তে নিরাপদ খাদ্য আইন সংক্রান্ত জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
হয়।
সভায় ওয়ালিয়া ইউপি’র চেয়ারম্যান আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান
অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ালিয়া বাজার ব্যাবস্থাপনা
কমিটির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন,ওয়ালিয়া বনিক সমিতির সাধারণ
সম্পাদক মজির উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ওয়ালিয়া
হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ রাকিব হোসেন,
সাবেক শিক্ষক মতিউর রহমান,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির
সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ও সাপ্তাহিক
পদ্মাপ্রবাহের সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ
কমিটির সদস্য ও দৈনিক আমার সংবাদের লালপুর প্রতিনিধি আশিকুর রহমান
প্রমুখ। এছাড়াও ওয়ালিয়া বাজরের হোটেল মালিক ও বিভিন্ন ব্যবসায়ীগণ ও
এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান
পরিচালনা করেন আলোর দিশারির সেচ্চাসেবী সংগঠনের পরিচালক ফিরোজ
আহম্মেদ।