রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষক-সাংবাদিক আফসান চৌধুরীর আগাম জামিন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০১৭
  • ২৭৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় সাংবাদিক, গবেষক ও শিক্ষক আফসান চৌধুরীকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ সময়ের মধ্যে তাঁকে নিম্ন আাদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

আজ সোমবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আফসান চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী কে এম আসাদুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল।

গত ৬ জুন রাতে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী বাদী হয়ে আফসান চৌধুরীর বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা করেন। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। আফসান চৌধুরী বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।

সম্প্রতি রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ নিয়ে মামলাও হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ওই ঘটনাকে কেন্দ্র করে আফসান চৌধুরী ফেসবুকে লিখেছিলেন।

ওসি আবু বকর জানান, মাসুদ উদ্দিন চৌধুরী অভিযোগ করেছেন তাঁর ছেলেকে জড়িয়ে ফেসবুকে লিখেছেন আফসান চৌধুরী। মাসুদ উদ্দিনের দাবি, তাঁর ছেলে কানাডায় থাকেন। তাই ফেসবুকে এমন একটি লেখায় তাঁর সম্মানহানি হয়েছে অভিযোগ এনে তিনি মামলা করেছেন।

এ ব্যাপারে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন মিয়া বলেন, আফসান চৌধুরীর বিরুদ্ধে করা মামলাটির তদন্ত চলছে।

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার ছিলেন। এর আগে তিনি নয় পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবেও দায়িত্ব পালন করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451