রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

বিএনপির মানুষ পুড়িয়ে হত্যার আন্দোলন জনগণ সমর্থন করে না : স্বাস্থ্যমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১১ জুন, ২০১৭
  • ৩০৩ বার পড়া হয়েছে

সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ প্রতিনিধি :

ঈদের পর বিএনপি’র আন্দোলন হবে অর্থহীন মন্তব্য করে

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী

মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপির অতীতের আন্দোলন এদেশের

মানুষ দেখেছে। তাদের জ্বালাও পোড়াও এবং মানুষ পুড়িয়ে হত্যার

আন্দোলন জনগণ সমর্থন করে না। আন্দোলনের হুমকি ধমকি দিয়ে

আওয়ামীলীগকে ভয় দেখানো যাবে না। আওয়ামীলীগ জনগণের দল, কোন

হুমকি ধমকিতে আওয়ামীলীগ ভয় পায় না।

রোববার দুপুরে নির্বাচনী এলাকা কাজীপুর এবং সিরাজগঞ্জে মডেল

ফার্মেসী উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি

একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ফার্মেসীতে গুটি কয়েক ওষুধ ছাড়া

চিকিৎসকের প্রেসক্রিপশন বিহীন কোন ওষুধ বিক্রি হবে না। নকল,

ভেজাল ওষুধও বিক্রি হবে না। এসব ফার্মেসী হবে সরকারের বিশুদ্ধ ওষুধ

বিক্রির একটি মডেল ব্যবসা প্রতিষ্ঠান।

এ সময় উপস্থিত ছিলেন ঔষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল

মোঃ মোস্তাফিজুর রহমান, পরিচালক মোঃ রুহুল আমীন, সিরাজগঞ্জ

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, সিভিল সার্জন ডাঃ শেখ

মোঃ মনজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর আলম খান, ২৫০

শয্যা বিশিস্ট সিরাজগঞ্জ জেনারের হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ উদয়

নারায়ন মোহন্ত প্রমুখ ।

এরপর তিনি শহরের হোসেনপুরে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের

সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত আলতাব হোসেনর

বাসায় যান এবং মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

একই সঙ্গে তিনি ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের অসুস্থ্য সভাপতি

আমিনুল ইসলাম টাবুর বাসায় যান। এময় জেলা আওয়ামীলীগের সহ-

সভাপতি আবু ইউসুফ সূর্য্য, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা,

যুগ্ন-সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, আব্দুল বারী সেখ, শহর

আওয়ামীলীগের সভাপতি হাজী ইসহাক আলী, সাধারণ সম্পাদক

দানীউল হক দানী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম,

জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম,

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন উপস্থিত

ছিলেন। সন্ধ্যায় তিনি জেলা পুলিশ আয়োজিত ইফতার মাহফিলে অংশ

গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451