সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে খাদ্য বিষক্রিয়ায় মা ও ছেলের মৃত্যু হয়েছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে তাড়াশ উপজেলার মাধাইনগর
ইউনিয়নে পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন উপজেলার মাধাইনগর ইউনিয়নের মাধাইনগর
গ্রামের পশ্চিমপাড়ার তোফাজ্জল হোসেনের স্ত্রী সোনা ভান (৩৫) ও
তাদের শিশু সন্তান সোহাগ (৪)।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর রহমান এ তথ্য
নিশ্চিত করে জানান, শনিবার রাতে শুটকি মাছ ও কচুর শাকের
তরিকারি খেয়ে মা ও ছেলে অসুস্থ্য হয়ে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার
করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত
চিকিৎসক ডাঃ সজীব রায় তাদের মৃত ঘোষণা করেন।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি চিকিৎসক ডাঃ
সজীব রায় জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্য
বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক
কারণ জানা যাবে।