সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নগর জীবনে যান্ত্রিকতা ও জলবায়ুর পরিবর্তনের প্রভাব তো রয়েছেই, তার ওপর
মাবনপ্রেম, প্রকৃতিপ্রেম ও পশুপাখির প্রতি প্রেম কমে যাওয়া। এমন প্রেমের
অভাবের কিছুটা লাঘব করতে উদ্যোগী হয়েছেন পরিবেশবাদী সংগঠন চলনবিল
জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।
তারা শুক্রবার সকালে নাটোরের সিংড়ায় অর্ধ শতাধিক আম, জাম, নিম, লিচু,
হরতকি সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন। পাশা পাশি
গাছে গাছে হাড়ি বেঁধে পাখিদের নিরাপদ আবাস্থল গড়ে দিচ্ছেন। এসময়
উপস্থিত ছিলেন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক
আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক
হারুন অর রশিদ, প্রচার সম্পাদক আলহাজ্ব মহসিন আলম, পরিবেশ কর্মী প্রভাষক
মনোয়ার সুলতান, সাবেক নৌ সার্জেন আবু বক্কর, পরিবেশ কর্মী ও সাংবাদিক
শারফুল ইসলাম খোকন, কুরবান আলী, আবু কালাম প্রমূখ।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল
ইসলাম বলেন, একসময় পাখি ও মাছের অভয়াশ্রম ছিল চলনবিল। সেখানে বিচরণ করত
নানা জাতের পাখি। অথচ এখন আর আগের মতো পাখির কলকাকলিতে মুখরিত হয়
না চলনবিল। বিলুপ্ত হতে চলেছে অনেক প্রজাতির পাখি। তাই চলনবিলের
প্রাকৃতিক সৌন্দর্য্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং পাখিদের বাঁচাতে
উদ্যোগ নিয়েছে সংগঠনটি।