রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মিরসরাইয়ে যুবলীগ নেতা হত্যাকান্ডের প্রধান আসামী নাছির গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৯ জুন, ২০১৭
  • ৩০৫ বার পড়া হয়েছে

মিরসরাই প্রতিনিধি:

মিরসরাই উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়ন যুবলীগের সহ-

সভাপতি গোলাম মোস্তফা হত্যাকান্ডের প্রধান আসামী নাছির

উদ্দিনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার

(৮ জুন) সন্ধ্যায় নাছিরকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। গত

৭ মে যুবলীগ নেতা গোলাম মোস্তফা করেরহাট ইউনিয়নের পশ্চিম

অলিনগর গ্রামের নিজ বাড়ির উঠানে সন্ত্রাসীদের হাতে

নির্মমভাবে খুন হন। হত্যার একমাসান্তে মোবাইল ট্রেকিংয়ের

মাধ্যমে খুনের প্রধান আসামী নাছিরকে গ্রেফতার করতে সক্ষম

হয় পুলিশ।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র দেবনাথ

নাছির উদ্দিনকে গ্রেফতার করার সত্যতা স্বীকার করেন। তিনি এই

বিষয়ে বিস্তারিত তথ্য জানাননি। তবে আজ শুক্রবার (৯ জুন) সকাল

১০ টার সময় জোরারগঞ্জ থানায় এই বিষয়ে বিস্তারিত সংবাদ

সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

প্রসঙ্গত, গত ৭ মে দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বাড়ির

উঠানে দুর্বৃৃত্তের ধারালো দায়ের কোপের আঘাতে খুন হন

মিরসরাইয়ের করেহাট ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি গোলাম

মোস্তফা। ঘটনার পরদিন রাত ৮ টায় নিহতের স্ত্রী নিলুফা

ইয়াসমিন বাদী হয়ে জোরারগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলার সূত্র ধরে গত ১০ মে নূর মোহাম্মদ করাচিওয়ালা নামে

নাছিরের এক ঘনিষ্টজনকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্য

অনুযায়ী গত ১১ মে অটোরিকশা চালক বাহার উদ্দিনকে গ্রেপ্তার

করে পুলিশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451