সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ থেকে:
সিরাজগঞ্জে র্যালী ও আলোচনার আয়োজনের মধ্যেদিয়ে পালিত হলো
বিশ্ব দুগ্ধ দিবস। এ দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রাণী
সম্পদের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি
বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
দুপুরে সিরাজগঞ্জ অফিসার্স ক্লাব মিলনায়তনে এক আলোচনা
সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে
বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ কামরুল
ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন, জেলা প্রাণী
সম্পদ কর্মকর্তা ডাঃ আক্তারুজ্জামান ভূইয়া, সিভিল সার্জন ডাঃ
শেখ মোঃ মনজুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সরকারী হাসমুরগী খামার ব্যবস্থাপক ডাঃ
মোঃ রেজাউল আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ডাঃ মোঃ
হারুন অর রশিদ, ভেটেরিনারী সার্জন ডাঃ মোঃ জহুরুল ইসলাম ও মোঃ
ইমরান হোসেন, পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার সুমাইয়া
আরেফিন, জেলা উপজেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা
কর্মচারী, পশুপালন ও হাসমুরগী খামার মালিকগনসহ বিভিন্ন
পেশাজিবির মানুষ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি
পরিচালনা করেন বেলকুচি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা
অরুনাঙ্গি মন্ডল।
প্রতিদিন দুধ খাওয়ার সচেতনতা বৃদ্ধির লক্ষে আলোচনা শেষে জেলা
প্রাণী সম্পদের উদ্যেগে আমন্ত্রিত অতিথিদের মাঝে এক প্যাকেট
করে দুধ বিনামুল্যে বিতরন করা হয়।
বক্তারা বলেন, দুধ মানবদেহের পুষ্টিকর খাদ্য। শিশু থেকে শুরু করে বয়স্ক
ব্যক্তিদের প্রতিদিন দুধ খাওয়া প্রয়োজন। দুধের প্রয়োজনীয়তা
মেটাতে উন্নত জাতের গাভী পালন করতে হবে। গাভী পালনে মানুষের
আয়ের উৎস, পুষ্টি, জৈব সারের চাহিদা পুরনে বিশেষ ভুমিকা
রয়েছে।