সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুরুদাসপুরে বাধার কারনে শহীদ মিনার নির্মান কাজ বন্ধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩১ মে, ২০১৭
  • ৪১০ বার পড়া হয়েছে

 

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি,

নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুড়া বালিকা

উচ্চবিদ্যালয় ও ধানুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ মিনার

স্থাপনের জায়গা নিয়ে জটিলতার কারনে  শহীদ মিনার নির্মান কাজ বন্ধ

রয়েছে।

স্থানীয় সুত্রে জানাগেছে, ১ দশমিক ১৭ একর জায়গার ওপর ধানুড়া বালিকা

উচ্চবিদ্যালয় ও ধানুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে।

কিন্তু কোন শহীদ মিনার নেই বিদ্যালয় দুইটিতে। সম্প্রতি স্থানীয় সাংসদ

আবদুল কুদ্দুস  সেখানে শহীদ মিনার নির্মাণের জন্য ৭০ হাজার টাকা

অনুদান বরাদ্দ করেন ।

গত ২৪ মে শহীদ মিনার নির্মানের  উদ্যোগ নেয় উচ্চবিদ্যালয় কর্র্তৃপক্ষ।

কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন সেখানে শহীদ

মিনার নির্মাণে বাধা দেন। ফলে বন্ধ হয়ে যায় শহীদ মিনার নির্মানকাজ।

এ ব্যাপারে জিজ্ঞাসা করলে ধানুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান

শিক্ষক আকরাম হোসেন ও এসএমসির সভাপতি আব্দুল আজিজ দাবী করেন

বিদ্যালয়ের সামনে শহীদ মিনার নির্মান করা হলে মাঠ সংকুচিত হয়ে

যাবে। তারা বিদ্যালয় ভবনের উত্তর দিকে খালি জায়গায় ওই শহীদ মিনারটি

নির্মাণের পরামর্শ দিলে উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বাগবিতন্ডা হয়ে

শহীদ মিনার নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ভুট্টোর সাথে কথা বললে তিনি জানান

বিদ্যালয় কর্তৃপক্ষ ও নের্তৃস্থানীয় ব্যক্তিদের সাথে আলোচনা সাপেক্ষে

বিষয়টি সুরাহা করা হবে। অপরদিকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান

শিক্ষক বলেন মাননীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের উপস্থিতিতে সকল

সমস্যার সমাধান করা হয়। এতে করে শহীদ মিনারের নির্মাণ কাজ সংসদ

সদস্য না আসা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন তারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451