মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি,
ভিক্ষুক মুক্ত নাটোরের লালপুর উপজেলা গড়ার লক্ষ্যে ভিক্ষুকদের তালিকা তৈরী শেষে
প্রকৃত ভিক্ষুক নির্বাচন কর্যাক্রমের অংশ হিসেবে লালপুর উপজেলার চংধুপইল
ইউনিয়ন পরিষদে ওই ইউনিয়নের ভিক্ষুকদের সমাবেত করা হয়।
মঙ্গলবার দুপরে ওই ইউনিয়নের ভিক্ষুক তালিকায় স্থান পাওয়া ১২২ জন ভিক্ষুককে
উপস্থিত করে আনুষ্ঠানিক ভাবে স্বাক্ষাৎকার গ্রহণ করে প্রকৃত ভিক্ষুক
চিহ্নিত করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। এময় সহকারী
কমিশনার (ভূমি) আবু তাহির, ইউপি চেয়ারম্যান আবু আল বেলাল, একটি
বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী শফিউর রহমান প্রমুখ।