রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিরাজগঞ্জে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মে, ২০১৭
  • ৪৬০ বার পড়া হয়েছে

 

সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ প্রতিনিধি:

হাটিরুল-বনপাড়া মহসড়কের সিরাজগঞ্জের মান্নাননগর এলাকায়

ডাকাতির প্রস্তুতিকালে দুই সহোদরসহ তিন ডাকাতকে অস্ত্রসহ

গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১২ সদস্যরা।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ২টি রিভালবার, ৬

রাউন্ড গুলি, দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১২ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য

জানান র‌্যাব-১২ অধিনায়ক (এডিশনাল ডিআইজি) শাহাবুদ্দিন

খান বিপিএম।

এর আগে সোমবার রাত একটার দিকে হাটিকুমরুর বনপাড়া

মহাসড়কের তাড়াশের মান্নাননগর বাজার এলাকা থেকের তাদের

আটক করা হয়।

আটককৃতরা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া

বাজারের চেয়ারম্যানপাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে এরশাদ আলী

(৩২), তোরাব আলী (৪৯) ও টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার

বানিয়াবাড়ী গ্রামের ইসমাইল আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৩),

র‌্যাব-১২’র অধিনায়ক শাহাবুদ্দিন খান বিপিএম জানান, সোমবার

গভীর রাতে তাড়াশের মান্নাননগর এলাকায় ১০/১২ জনের অস্ত্রধারী

ডাকাতির দল ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল। এমন গোপন

সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব-১২ সদস্যরা। এ

সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্যান্য সদস্যরা

পালিয়ে এরশাদ আলী, তোরাব ও জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। এ

সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ২টি রিভালবার, ৬

রাউন্ড গুলি, দুটি ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা

হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত এরশাদ আলী, তোরাব ও

জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পাবনার ভাঙ্গুড়া থানা, সিরাজগঞ্জের

উল্লাপাড়ায় ছিনতাই, ডাকাতি, চুরিসহ একাধিক মামলা

রয়েছে। তারা দীর্ঘদিন যাবত সিরাজগঞ্জ, পাবনা ও টাঙ্গাইল জেলার

আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই, চুরিসহ বিভিন্ন

অপকর্ম চালিয়ে আসছিল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451