রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুরুদাসপুরে উত্যক্তকারিদের হাতে নির্যাতনের শিকার হলেন ছাত্রীর বাবা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৮ মে, ২০১৭
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বাজারে উত্ত্যক্তকারিদের হাতে নির্যাতনের

শিকার হলেন স্কুলছাত্রীর বাবা মাহফুজুর রহমান ওরফে বাবুল (৩৬)। বৃহষ্পতিবার শেষ

বিকালে উপজেলার নাজিরপুর বাজারে একটি চায়ের দোকানে নির্যাতনের শিকার

হন তিনি। ওই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী ছাত্রীর বাবা বাবুল জানান, তার মেয়ে নাজিরপুর দ্বিমূখী উচ্চবিদ্যালয়ে

অষ্টম শ্রেণির ছাত্রী। স্কুলে যাতায়াতের পথে একই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র নরুল

ইসলাম ওরফে নুরু ওই ছাত্রীকে নানাভাবে উত্যক্ত করে আসছিল। সর্বশেষ

বৃহষ্পতিবার শেষ বিকালে বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে আবারও উত্যক্তের

শিকার হয় ছাত্রীটি। বিষয়টি তার পরিবারকে জানায় ওই ছাত্রী।

ঘটনাটি উত্যক্তকারি ছাত্র নুরুর বাবা আব্দুল হককে মৌখিকভাবে জানান ওই ছাত্রীর

বাবা বাবুল। এক পর্যায়ে আব্দুল হক শান্তিপুর্ন সমাধানের আশ্বাস দিয়ে বিদায়

করেন ছাত্রীর বাবাকে।ওই দিন সন্ধ্যায় নাজিরপুর বাজারের নিজাম উদ্দিনের চায়ের

দোকানে বিষয়টি সমাধানের লক্ষে হাজির হন ছেলের বাবা আব্দুল হক ও তার সমর্থক

জয়নাল আবেদীন (৫০) আশরাফ হোসেন (৪৫) মিজানুর রহমান (২৫) মিল্টন (২২) ও

বাবু (২২)।

ছাত্রীর বাবা বাবুল অভিযোগ করেন, চায়ের দোকানে বিষয়টি নিয়ে কথাবার্তা

চলার এক পর্যায়ে কোন কিছু বুঝে ওঠার আগেই আবদুল হকের সমর্থকরা তার ওপর

চড়াও হয়ে কাঠের বাটাম ও লোহার রড দিয়ে তাকে বেধড়ক মারপিট করে। এক

পর্যায়ে তিনি সংঙ্গাহীন হয়ে পড়লে তার স্বজনরা উদ্ধার করে বাসায় নিয়ে যায়।

স্থানীয় চিকিৎসকদের মাধ্যমে তাঁর চিকিৎসা চলছে।

বাবুলের পরিবারের কয়েকজন সদস্য জানান, প্রতিপক্ষের প্রভাবশালী লোকজন ওই

ঘটনার পর থেকে তাদের নজরদারীতে লোক নিয়োগ করেছে।একারনে আহত বাবুলকে

হাসপাতালে ভর্তি এবং এ সংক্রান্ত ঘটনায় থানায় অভিযোগ দিতে পারছে না।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশকে মৌখিকভাবে জানানো

হয়েছে। প্রশাসনের সহায়তায় গতকাল শুক্রবার সন্ধ্যায় থানায় হাজির হয়ে মাহফুজুর

রহমান ওরফে বাবুল একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে জানতে চাইলে গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান,

অভিযোগটি আমলে নিয়ে এসআই সুব্রত মাহাতোকে ঘটনাটির তদন্ত

স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে। যোগাযোগ করা

হলে ঘটনাটির তদন্তাকরী কর্মকর্তা শনিবার জানান, অভিযোগের সত্যতা

যাচাইয়ের জন্য তদন্ত অব্যহত রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451