সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুরুদাসপুরে সড়ক দূর্ঘটনায় বড়াইগ্রামের ভূূমি কর্মকর্তা নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৬ মে, ২০১৭
  • ৪২১ বার পড়া হয়েছে

 

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে সড়ক দূর্ঘটনায়  মোফাজ্জল হোসেন ওরফে টিপু (৪২)

নামে এক ভূমি সহকারি কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল বৃহষ্পতিবার

দুপুরে বনপাড়া-হাটিকুম রুল মহাসড়কের উপজেলার কাছিকাটা টোলপ্লাজায়

ওই দুর্ঘটনা ঘটে।

নিহত টিপু পাশের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়ন ভুমি

সহকারি কর্মকর্তা হিসেবে চাকরি করতেন।

গুরুদাসপুর থানা সুত্রে জানাগেছে, ওই ভুমি সহকারি  বনপাড়া থেকে

মহাসড়ক ধরে সিরাজগঞ্জের হাটিকুমরুলের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত

দিক থেকে আসা ইট বোঝাই একটি  বেপরোয়া ট্রলি তাকে চাপাদেয়।

মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান ওই ভুমি কর্মকর্তা।

ইট বোঝাই ট্রলিটি তার শরীরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু

হয়। কোন কিছু বুঝে ওঠার আগেই ট্রলিটি পালিয়ে যায়। নিহত মোফাজ্জল

নাটোর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ

সিরাজুল ইসলামের ছেলে। ওই ঘটনায়  নিহতের ভাই বাদি হয়ে বনপাড়া

হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গুরুদাসপুর থানার ওসি দিলীপ

কুমার দাস বলেন বেলা ২টার দিকে লাশটি বড়াইগ্রাম উপজেলা নির্বাহী

কর্মকতার কাছে হস্তান্তর করা হয়। এসময় তার পরিবারের সদস্যরা উপস্থিত

ছিলেন।

ওসি আরো জানান, ভুমি কর্মকর্তাকে চাপা দেওয়া ট্রলি চালককে চিহ্নিত

করতে টেপ্লাজার সিসি ক্যামেরার সহায়তা নেওয়া হচ্ছে। দ্রুত সময়ে ওই

ট্রলি চালককে গ্রেপ্তারসহ ট্রলিটি আটক করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451