রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালীতে সদস্য পদে আ’লীগ নেতা কামাল উদ্দিন নির্বাচিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মে, ২০১৭
  • ২৮০ বার পড়া হয়েছে

 

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জিলা পরিষদের

স্থগিত ৯নং ওয়ার্ডের নির্বাচনে সদস্য পদে আওয়ামীলীগ নেতা ও আন্তঃজেলা বাস

মালিক সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন (সিএনজি অটোরিকসা)

প্রতীক নিয়ে ২৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম

প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহাদাত হোসেন শাহেদ (ঘুড়ি) প্রতীক নিয়ে ১৫ ভোট

পেয়েছেন। মঙ্গলবার (২৩ মে) বিকেল ৩টায় জেলা নির্বাচন কর্মকর্তা সুধাংশু

কুমার সাহা ফলাফলের বিষয়টি নিশ্চিত করে জানান, জিলা পরিষদের ৯নং ওয়ার্ডের

স্থগিত কেন্দ্রে ভোটগ্রহনে সদস্য পদে কামাল উদ্দিন নির্বাচিত হয়েছেন।

এরআগে, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরিনারায়নপুর ইউনিয়ন উচ্চ

বিদ্যালয় কেন্দ্রে একটানা ভোট গ্রহন চলে। একটি প্রথম শ্রেণীর পৌরসভা ও

৫টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত ৯নং ওয়ার্ডে মোট ভোট ৭৩টি। এ ওয়ার্ডে

একটি সদস্য পদের বিপরীতে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। প্রসঙ্গত, গত

২৮ ডিসেম্বর জিলা পরিষদ নির্বাচনে আদালতের নিদের্শে নোয়াখালী জিলা

পরিষদের ৯নং ওয়ার্ডের হরিনারায়নপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সদস্য পদে

ভোট গ্রহন স্থগিত ঘোষণা করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451