সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক

হুমায়ূন আহমেদের স্কুলে অজ্ঞাতদের আনাগোনা, জঙ্গি হামলার আশঙ্কা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৬ জুলাই, ২০১৬
  • ৩৮৮ বার পড়া হয়েছে

নেত্রকোনা: কথা সাহিত্যিক মৃত হুমায়ূন আহমেদের গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের কুতুবপুর গ্রামে প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যা পিঠে জঙ্গি হামলার আশঙ্কায় থানায় জিডি করেছেন স্কুল কর্তৃপক্ষ।

সম্প্রতি স্কুলে আসা অজ্ঞাত এক পাগল এবং রহস্যজনক আচরণ করা অজ্ঞাত দুই ব্যক্তিকে ঘিরে বিদ্যাপীঠটির শিক্ষকসহ এলাকাবাসীর মাঝে এই জঙ্গি আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে গত ১৩ জুলাই কেন্দুয়া থানায় জিডি করা হয় (জিডি নং: ৪৭৮)।

বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃআসাদুজ্জামান জানান, রমজান মাসের শেষের দিকে কথা সাহিত্যিক মৃত হুমায়ূন আহমেদের গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রাঙ্গনে অজ্ঞাত পরিচয় এক মধ্য বয়সী পাগল লোক আসে। তাকে তাড়ালেও এখান থেকে যেতে চায় না এবং কারো সাথে কথা বলে না। পাগল ভেবে কেউ আর কিছু বলেনি।

এ অবস্থায় গত ১০ জুলাই অজ্ঞাত পরিচয় দুইজন যুবক এসে পাগলের সঙ্গে কথা বার্তা বলে এবং কুতুবপুর গ্রামের আ: সালাম, আলী হোসেন, আল আমিনসহ গ্রামের বেশ কিছু লোকের কাছে ঐ দুইজন জানতে চায় হুমায়ূন আহমেদ স্যার নামাজ পড়তেন কিনা, মসজিদে দান খয়রাত করতেন কিনা, ইসলাম ধর্মীয় কাজে সম্পৃক্ত হতেন কিনা, ইত্যাদি।

এক পর্যায়ে স্কুলের পাশের শিক্ষকদের বসার ঘরে গিয়েও জিজ্ঞাসাবাদ করে।

পরিচয় জানতে চাইলে কৌশলে পরিচয় না দিয়েই চলে যায় তারা। এতে সন্দেহ হলে গত ১৩ জুলাই থানায় জিডি করা হয়।

তিনি আরও জানান, আগামী ১৯ জুলাই হুমায়ূন স্যারের চতুর্থ মৃত্যুবাষিকী পালনের প্রস্তুতি চলাকালে সন্দেহ ভাজনদের এ আচরণ এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451