সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিবগঞ্জে উপজেলা স্কাউটস ভবনের উদ্ধোধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২২ মে, ২০১৭
  • ১৮৯ বার পড়া হয়েছে

আব্দুর রহিম পলাশ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: শিবগঞ্জ উপজেলা স্কাউটস ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা স্কাউটসের আয়োজনে এ ভবন উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, রেজিস্ট্রেশন বিষয়ক জাতীয় কমিটি ও বাংলাদেশ স্কাউটসের এ্যগুনারী কমিটির সভাপতি মো. জিল¬ার রহমান। এ উপলক্ষে উপজেলা স্কাউটস ভবন চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি মো. শফিকুল ইসলাম। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কল্যাণ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আতাউর রহমান, উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার স্কাউটসের কার্যক্রমকে অল্প কিছু দিনের মধ্যে আরো গতিশীল করার লক্ষ্যে কমিটির সকল সদস্য ও স্কাউটসদের সহযোগিতা কামনা করেন বক্তারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451