সিংড়া (নাটোর) প্রতিনিধি
চিকিৎসকদের উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে নাটোরের সিংড়ায় মানববন্ধন করেছে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকবৃন্দ। রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন, সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুরাদ হোসেন, জুনিয়র কনসানট্যান্ট ডাঃ আকলিমা খাতুন, প্রমূখ।